মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২০

করোনাভাইরাস রেসপন্স ও ওর্য়াকিং@হোম

২০১৯ সালের ডিসেম্বরে চীনের হুবাই প্রদেশে করোনাভাইরাসের প্রার্দুভাব সর্বপ্রথম দেখা দেয়। বিশ^ স্বাস্থ্য সংস্থা ১১ মার্চ ২০২০ তারিখে এটাকে মহামারী হিসেব স্বীকৃতি দিয়েছে।বর্তমানে, পৃথিবীর প্রায়ই ১৬০ টি দেশের ১৮২,০০০ অধিক সংখ্যক লোক এই রুগে আক্রান্ত হয়েছে এবং সাত হাজারের অধিক লোক এই মহামারীতে মারা গেছে। আমাদের দেশেও এই রোগের রুগী সনাক্ত হয়েছে। করোনাভাইরাস প্রতিরোধে বিশ^ব্যাপী নেওয়া হয়েছে ব্যাপক উদ্যেগ ও সর্তকতা। করোনাভাইরাসের এর বিস্তার প্রতিরোধে সম্প্রতি বাংলাদেশসহ বিশে^র প্রায় সব দেশের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষনা করা হয়েছে। অনেক প্রতিষ্ঠান তাদের কর্মীদের বাড়িতে অফিসের কাজ করার নির্দেশনা দিয়েছেন।

শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষনা, তাই বলে কি শিক্ষা ব্যবস্থা থেমে যাবে বা, অফিসের কাজ ঘরে  করা, তাই বলে কি কাজের গুনগতমান পরিবর্তন হবে বা আমরা কি বিচ্ছিন্ন হয়ে যাব! এই সমস্যার সমাধানে আমরা হাতে নিতে পারি বেশ কিছু পদক্ষেপ যেমন; ই-ক্লাস রুম, ভার্চুয়াল শ্রেণী কক্ষ, ই-অফিস, ই-মিটিং ইত্যাদি। এই প্রক্রিয়ায় সম্পৃক্ত করতে বেশি খরছের ও প্রয়োজন আছে বলে আমি মনে করি না। তবে নি¤েœাক্ত বিষয়গুলোর দিকে নজর ও সমন্বয়  সমন্বয় করতে হবে, যেমন;

বাড়িতে বসে অফিসের কাজ করতে যাওয়ার আগে আপনার টিমে প্রয়োজনীয় সরঞ্জামাদি ও ব্যবহারিক জ্ঞান ও দক্ষতা আছে কিনা তা নিশ্চিত করতে হবে। নি¤েœাক্ত সরঞ্জামাদি প্রক্রিয়া ও জ্ঞান নিশ্চিত করতে পারলে বাড়িতে বসেও অফিসের প্রয়োজনীয় সব কাজ ও পড়ালেখা চালিয়ে যাওয়া সম্ভব। উল্লেখ্য যে, ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে দেশের বহু তরুন এখন ঘরে বসেই বিদেশের কাজ করেছেন।

তথ্য প্রযুক্তি জ্ঞান সমৃদ্ধ একটি দল গঠন করুন বা তথ্য প্রযুক্তি জ্ঞানে সহকর্মীদের প্রশিক্ষিত করুন। এমন একটি দল গঠন করুন যেখানে সবাই কানেকটেড থাকতে পারে। দলের সদস্যদের মেইলের তালিকা সংগ্রহ করুন বা একটি কমন মেইল আইডি খুলুন যার মাধ্যমে সবাইকে একই সময়ে তথ্য বিন্যাস, বন্টন ও সম্পৃক্ত করা যায়। প্রয়োজনে দ্রুত সিদ্ধাš Íগ্রহনের জন্য চ্যাট রুম চালু করুন, যেমন; স্কাইপি/জুম/মেসেঞ্জার/ওয়াট্স অ্যাপ ইত্যাদি।

আপনার গুরুত্বপূর্ণ তথ্যগুলো শেয়ারড অপশন বা শেয়ারড ড্রাইভ রাখুন । যাতে করে আপনার টিমের সদস্যরা যে কোন অবস্থান থেকে যে কোন গ্যাজেট/ডিভাইস থেকে সহজে প্রবেশ করতে পারে। এই শেয়ারড ড্রাইভ থেকে সহজেই তথ্য ব্যবহার, কাজের নির্দেশনা, আপডেট ও কমেন্ট করতে পারে। এবং দিনের শেষে সম্পাদিত কাজেগুলো উক্ত শেয়ারড ড্রাইভে আপডেট বা সংরক্ষণ করতে পারে।

অনলাইন ইভেন্ট তৈরী করে মেইলের মাধ্যমে আপনার দলের/টিমের সদস্যদের ই-মিটিং এর আয়োজন করতে পারেন। যার মাধ্যমে আপনার টিমের সদস্যদের আপডেট ও প্রয়োজনীয় সংযোগ স্থাপন করতে পারেন। এটি খুবই একটি ভালো মাধ্যম, নির্দিষ্ট সময় অন্তর অন্তর ইভেন্ট এর সময় মনে করিয়ে আপনাকে ও আপনার টিমের সদস্যদের নোটিফিকেশণ দিবে। ই-মিটিং চলাকালীন সময়ে আপনি প্রয়োজনীয় ফাইল বা তথ্যাদি শেয়ার করতে পারবেন। এবং ভবিষৎ রেফারেন্স এর জন্য রেকর্ড রাখতে পারেন।

উপরোক্ত সরঞ্জামাদি ও জ্ঞান নিশ্চিত করতে পারলে, আপনার টিম ঘরে বসে অফিসের কাজ ও শিক্ষার্থীর ক্ষেত্রে পাঠদানের  আবহ তৈরী হবে। তবে এই ক্ষেত্রে সবাই একই পেইজে থাকা খুবই গুরুত্বপূর্ণ। এই বিষয়টি টিম ম্যানেজার নিশ্চিত করতে হবে।

আপনার সহকর্মীদের সাথে সম্পৃক্ত থাকতে প্রতিদিনই ই-মিটিং করতে পারেন। বাড়িতে বসে কাজ করার ক্ষেত্রে অনেক স্টাফ নিজেকে বিচ্ছিন্ন মনে করতে পারে, এই ক্ষেত্রে ভিডিও কনফারেন্স হতে পারে অন্যতম কৌশল যার মাধ্যমে সব সহকর্মীকে কানেকটেড রাখা যায়। ভিডিও কনফারেন্স এর সময় সমস্ত সহকর্মীদেরকে ক্যামেরায় দৃশ্যমান করার চেষ্টা করুন এবং প্রাসঙ্গিক প্রশ্ন করুন। শিক্ষার্থীদের ক্ষেত্রে প্রয়োজনে ক্লাস লেকচার রেকর্ড করে রাখতে পারেন। যা পরে অস্পষ্ট বিষয়গুলো বুঝতে সহায়তা করবে। কমিউনিটি রেডিও এবং টেলিভিশন প্রচার করতে পারে বিশেষ শিক্ষামূলক অনুষ্ঠান।

কর্মীদের প্রতিদিনের নির্ধারিত কাজগুলো আপডেট জানুন। প্রয়োজনে একক বা গ্রুপ চ্যাট করুন। শিক্ষার্থীরা গুগল ক্লাসরুম ব্যবহার করতে পারেন। যেখানে শিক্ষার্থীরা তাদের এসাইনমেন্ট জমা দিতে পারেন। শিক্ষক তার রির্সোস ম্যাটেরিয়াল শেয়ারড করতে পারেন।

এইক্ষেত্রে ম্যানেজারকে অবশ্যই ভালো শিষ্টাচারের অধিকারী হতে হবে। আপনার সহকর্মী অফিসে না থাকার অর্থ এই নয় যে তারা ব্যস্ত নয়। ই-মিটিং এর সময় নির্ধারন করার আগে আপনার ক্যালেন্ডার এর ইভেন্ট ভালো করে খেয়াল করুন যাতে, করে আপনার সহকর্মীর অন্যান্য ইভেন্ট এর সাথে সাংঘর্ষিক না হয়। প্রয়োজনে চ্যাট করতে চাইলে ঐ সময় তার জন্য উপযুক্ত কিনা সেটা আগে নিশ্চিত করুন। প্রয়োজনে আপনি আপনার ক্যালেন্ডারের ইভেন্ট সমূহ, অপনার সহকর্মীদের সাথে শেয়ার করে রাখুন। আপনার কোন সহকর্মী যদি আপনার সাথে সভা করতে চায়, তাহলে সে সক্রিয়ভাবে নোটিফিকেশন পাবে। যার ফলে যোগাযোগে আর কোন জটিলতা তৈরী না হয়। এই ক্ষেত্রে আপনি গুগল ক্যালেন্ডার বা বিভিন্ন অ্যাপস রয়েছে সেগুলো ব্যবহার করতে পারেন।

আর সব সময় নেটওর্য়াকের মধ্যে সম্পৃক্ত থাকতে চাইলে আপনার গ্যাজেটে ইন্টারনেট সংযোগ বা ওয়াইফাই কানেকশন রাখুন। তবে ভিডিও কনফারেন্সে সারা দিন ব্যায় করবেন না। আপনার টিমের সাথে সম্পৃক্ত থাকতে চ্যাট রুম, শেয়ারড ডকুমেন্ট, অনলাইন সার্ভে বা কনফারেন্স কল ব্যবহার করুন। কোন মাধ্যমটি ব্যবহার করবেন সেটি অনেকটা নির্ভর করবে, আপনার টিমের সদস্যদের সহজলভ্যতার ও সুবিধার উপরে।

কিভাবে টিমের সদস্যদের সাথে ভালো ভিডিও কনফারেন্স করবেন তার একটি লিংক এখানে দেওয়া হল। আগ্রহীরা ব্রাউজ করতো পারেন। ভিডিও কনফারেন্স টিপস। 

তাছাড়াও বাসায় বসে কিভাবে অফিসের কাজ করা যায় তার একটি ভিডিও রিসোর্স লিংক নি¤েœ দেওয়া হল। আগ্রহীরা ব্রাউজ করতো পারেন। ওর্য়াকিং@হোম টিপস। 

আর এভাবে আমরা মহামারী করোনাভাইরাসের এর প্রভাব থেকে নিজেদের দুরে রাখতে পারি। আমাদের অর্পিত কাজগুলো যথাসময়ে শেষ করতে পারি।

রবিবার, ২ ফেব্রুয়ারি, ২০২০

মোবাইল ওয়্যারলেস জেনারেশন (জি) টেকনোলজির বিবর্তন ও আসন্ন ফাইভ জি’র জন্য আমরা কতটুক প্রস্তুত

মানবসভ্যতার ইতিহাসে এখন পর্যন্ত তিনটি শিল্পবিপ্লব পাল্টে দিয়েছে সারা  বিশ্বের গতিপথ তাদের মধ্যে ১৯৬৯ সালে আবিস্কৃত ইন্টারনেট অন্যতম, যার মাধ্যমে তৃতীয় শিল্পবিপ্লব ঘটে। এই ইন্টারনেট আবিস্কার পৃথিবীর শিল্প উৎপাদনের মাত্রা কয়েকগুন বাড়িয়ে দিয়েছিল এবং পৃথিবীকে বিনা সুতায় গেথে ফেলে দিয়েছে। দূরত্বকে নিয়ে এনেছে হাতের মুঠোয়, পৃথিবীকে পরিণত করেছে গ্লোবাল গ্রামে। ইন্টারনেট আবিস্কারের ফলে যোগাযোগের মাধ্যম হিসেবে মোবাইল ওয়্যারলেসের নেটওর্য়াক আসে ব্যাপক পরিবর্তন। মোবাইল ওয়্যারলেস জেনারেশন (জি) সাধারণত সিস্টেমের গতি, প্রযুক্তি, ফ্রিকোয়েন্সি, ডাটা সক্ষমতা ও বিলম্বিতা ইত্যাদির পরিবর্তনকে বুঝায়। প্রতিটি প্রজন্মের কিছ ু মান,  ভিন্ন ক্ষমতা, নতুন কৌশল ও বিশেষত্ব রয়েছে যা পূর্বের জেনারেশন থেকে স্বতন্ত্র। মোবাইল ওয়্যারলেসে যোগাযোগের যাত্রা শুরু হয়েছিল ১জি এর মধ্য দিয়ে পরবর্তীতে ২জি, ৩জি, ৪জি এবং ৫জি আসন্ন। এই লেখার মাধ্যমে মোবাইল ওয়্যারলেস জেনারেশন’স (জি) এর মান, ডাটা রেট, ক্যাপাসিটি, প্রাথমিক সেবা, চ্যালেঞ্জ এবং বৈশিষ্ট তুলনামূলক আলোচনা সহ আসন্ন মোবাইল ওয়্যারলেস জেনারেশন ৫জি’তে কি কি পরিবর্তন ও চমক থাকছে তা সংক্ষেপে বিবরণ দেওয়ার চেষ্টা করা হয়েছে।

ফাস্ট জেনারেশন (১ জি)
১৯৮১ সাল থেকে মোবাইল সেলুলার যুগ শুরু হয়েছিল এবং তারপর থেকে যোগাযোগের ক্ষেত্রে ব্যাপক পরিবর্তন সাধিত হয়েছিল। ধারনা করা হয় ১৯৭৯ সালে জাপানের এনটিটি দ্বারা প্রথম বাণিজ্যিক স্বয়ংক্রিয় সেলুলার নেটওর্য়াকটি চালু করা হয়েছিল। এটি শুধু মাত্র ভয়েস প্রেরণ এর জন্য ব্যবহ্রত হয়েছিল। এখানে ব্যবহ্যত প্রযুক্তিকে বলা হত এডভান্স মোবাইল ফোন সিস্টেম (এএমপিএস)। এতে ব্যবহ্যত চ্যানেলের ক্ষমতা ছিল ৩০ কিলোহার্টজ, ফ্রিকোয়েন্সি ব্যান্ড ছিল ৮২৪-৮৯৪ মেঘাহার্টজ এবং ডাটা স্পীড ছিল ২.৪ কিলোবাইটস পার সেকেন্ডে  (কেবিপিএস)।

সেকেন্ড জেনারেশন (২ জি)
১৯৮০ দশকের শেষের দিকে সেকেন্ড জেনেরেশন ২ জি মোবাইল আবির্র্ভূত হয়েছিল। এটি ভয়েস ট্রান্সমিশনের জন্য ডিজিটাল সংকেত ব্যবহার করেছে। এই প্রযুক্তির মূল ফোকাস ছিল ডিজিটাল সংকেত এর মাধ্যমে কম আয়তনের টেক্সট ও ছবি পাঠানো যেত। এটি ৩০ থেকে ২০০ কিলোহার্টজ এর ব্যান্ডউইথ ব্যবহার করে। পরবর্তীতে ২জি ২.৫জি’তে রুপান্তরিত হয়ে প্যাকেট সুইচড এবং সার্কিট সুইচড এর মাধ্যমে ডাটা ১৪৪ কিলোবাইটস পার সেকেন্ড রেটে ট্রান্সমিশন করতে পেরেছে। যেমন জিএসএম  গ্লোবাল সিস্টেমস ফর মোবাইল (জিএসএম), জেনারেল প্যাকেট রেডিও সার্ভিস (জিপিআরএস) ও এনহান্সড ডাটা রেইটস ফর জিএসএম ইভ্যুলুশ্যান (ইডিজিই)। এই ২জি’র মাধ্যমে ডাটা’র গতি ৬৪ কেবিপিএস পর্যন্ত হতে পারে ও ট্রান্সমিশন করা যায় টেক্সট, ছবি এবং মাল্টিমিডিয়া মেসেজ।

২.৫ জি
এই জিএসএম প্রযুক্তির মাধ্যমে আরও উন্নত সেবা প্রদান করা সম্ভব হয়েছে যা ২জি এবং ৩জি মাঝামাঝি যেমন; মোবাইলে ই-মেইল প্রেরণ ও গ্রহন, ওয়েব ব্রাউজিং, ডাটা ট্রান্সমিশন ৬৪-১৪৪ কেবিপিএস এবং ক্যামেরা ফোন।

থার্ড জেনারেশন (৩ জি)
থার্ড জেনারেশন (৩ জি) মোবাইল নেটওর্য়াক চালু হয়েছিল ২০০০ সালে জিএসএম ভিত্তিক সেলুলার ফোনে। এই প্রযুক্তির লক্ষ্য ছিল উচ্চ গতির ডাটা সরবরাহ করা। এটিতে ওয়াইড ব্যান্ড ওয়্যারলেস নেটওয়ার্ক ব্যবহার করে পরিধি বাড়ানো হয়েছে। এই প্রযুক্তিতে ডাটার ভলিয়ম বৃদ্ধি করা হয়েছে,  যাতে মোবাইলে টেলিভিশন/ভিডিও দেখা যায় এবং গ্লোবাল রুমিং করা যায়। এটি ২১০০ মেঘাহার্টজ ব্যপ্তিতে কাজ করে এবং ব্যান্ডউইথ (ব্যান্ডউইথ হল কোনো নেটওর্য়াক মাধ্যমের একক সময়ে সর্বাধিক যে পরিমাণ ডাটা এক বিন্দু থেকে অন্য বিন্দুতে প্রেরণ। এটি নির্ণয়ের একক হল বিট পার সেকেন্ড (বিপিএস)/ মেগাবাইটস পার সেকেন্ড/ গিগাবাইটস পার সেকেন্স)। ১৫-২০ মেঘাহার্টজ ব্যবহার করে উচ্চগতির ইন্টারনেট এর মাধ্যমে ভিডিও চ্যাটিং করা যায়। এই প্রযুক্তির মোবাইল ফোনে ডাটা ট্রান্সমিশন গতি ২ এমবিপিএস যার মাধ্যমে সহজে যোগাযোগ, ভারী ইমেইল প্রেরণ ও গ্রহন, ভিডিও কল, মোবাইলে টিভি দেখা ও থ্রিডি গেমিং করা যায়। এজন্য একে স্মার্ট ফোন ও বলা হয়।

চতুর্থ জেনারেশন (৪ জি)
চতুর্থ জেনারেশন মোবাইল সিস্টেম হল সমস্ত আইপি ভিত্তিক নেটওর্য়াক সিস্টেম। ৪জি প্রযুক্তির প্রধান লক্ষ্য হল ভয়েস এবং ডাটা সার্ভিস, মাল্টিমিডিয়া এবং ইন্টারনেট ওভার আইপি জন্য হাই স্পিড, উচ্চ মানের, উচ্চ ক্ষমতা, নিরাপত্তা এবং কম খরচে সেবা প্রদান। এই প্রযুক্তিতে গতি ১০০ এমবিপিএস থেকে ০১ জিবিপিএস পর্যন্ত, উচ্চ মানের ভিডিও স্ট্রিমিং, ওয়াইফাই এবং ওয়াই-ম্যাক্সের সংমিশ্রণ এবং ব্যান্ডউইথ ৫-২০ মেগাহার্টজ পর্যন্ত। 

পঞ্চম জেনারেশন (৫ জি)
মোবাইল ফোনের পঞ্চম জেনারেশন ইন্টারনেটকে সংক্ষেপে ফাইভ জি বলে। অনেক দ্রুত গতিতে ইন্টারনেট তথ্য ডাউন লোড এবং আপলোড করা যাবে ফাইভ জি’র মাধ্যমে এবং এর সেবার আওতা হবে ব্যাপক। ৫জি’র মূল ফোকাস হবে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবে। এর মাধ্যমে মাল্টিমিডিয়া সংবাদপত্রগুলো এবং টিভির প্রোগ্রাম অধিকতর স্পষ্ট দেখা যাবে। বিশ^ব্যাপি ৫জি শুরু হওয়ার কথা ২০২০ সালে, আর বাংলাদেশে ২০২১ সালের মধ্যেই ফাইভ জি নেটওর্য়াক চালু করা হবে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী। ফাইভ জি নেটওর্য়াক ১ গিগাবাইট পার সেকেন্ড গতিতে ডাটা ট্রান্সপার করবে।

ফাইভ জি নেটওর্য়াক চালু হলে বর্তমানের তুলনায় ১০ থেকে ২০ গুণ বেশি গতির ইন্টারনেট পাওয়া যাবে। চালক বিহীন গাড়ির ক্ষেত্রে সহায়তা করবে ফাইভ জি প্রযুক্তি। অগমেন্টেড রিয়েলিটি, ভার্চুয়াল রিয়েলিটি, উন্নত মানের ভিডিও আমাদের জীবনকে স্মার্ট করে তুলবে। ড্রোনের মাধ্যমে গবেষণা এবং উদ্ধার কার্যক্রম পরিচালনা হবে। মোবাইল গেমাররা আরো বেশি সুবিধা পাবেন। ভিডিও কল আরো পরিস্কার হবে। সহজেই কোনোরকম বাধা ছাড়াই মোবাইলে ভিডিও দেখা যাবে। শরীওে লাগানো ফিটনেস ডিভাইসগুলো নিখুঁত সংকেত দিতে পারবে, জরুরী চিকিৎসা বার্তা পাঠাতে পারবে। ফাইভ জি সুবিধা পেতে নতুন কম্পিউটার চিপ দরকার হবে, অর্থাৎ প্রচলিত ফোনটি হয়তো পাল্টাতে হবে। হয়ত আপনার ফোর জি’র ফোনটিতে ও এটি কাজ করতে পারে। তবে প্রান্তিক এলাকার জনগণ এর সুবিধা পেতে সময় লাগবে, কারণ এটি উচ্চ ফ্রিকোয়েন্সির ব্যান্ডে কাজ করে। এটা একসঙ্গে অনেক মানুষকে সেবা দিতে পারে, কিন্ত এর আওতা ততটা বড় নয়।

মোবইল জেনারেশনের তুলনামূলক বিভাজন (Comparison of Mobile Generation: 1G to 5G)

আমরা মোবাইল জেনারেশনের কতটুকু সেবা টা পাচ্ছি?
বাংলাদেশে গত ১৯ শে ফেব্রুয়ারী ২০১৮ আনুষ্ঠানিকভাবে চতুর্থ প্রজন্মের টেলিযোগাযোগ প্রযুক্তি বা ফোরজি সেবা চালু করে। কিন্তু গ্রাহক পর্যায়ে অভিযোগ রয়েছে অনেক স্থানেই এই ফোরজি সেবা এখনও পাওয় যায় না। এমনকি খুদঁ রাজধানীর অনেক জায়গায় এখনও ফোরজি নেটওর্য়াক পাওয়া যায় না, আর প্রান্তিক পর্যায়ে তা কল্পনাতীত। যেখানে বিশ্বে মোবাইল ফোনে ইন্টারনেটের গড় গতি ১৬ এমবিপিএসের উপরে আর বাংলাদেশে তা গড় গতি ৪ এমবিপিএসের নিচে। আর যদি ২০২১ সালের মধ্যে ৫জি মোবাইল নেটওর্য়াক চালু করতে যাই সে ক্ষেত্রে আমাদের সবার আগে বাংলাদেশের সব জায়গায় ফোরজি সেবা নিশ্চিত করতে হবে। অপরদিকে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন মতে ২০২০ সালের মধ্যে সারাদেশে ফোরজি বিস্তৃতি সময়সীমা বেধে দেওয়া হয়েছে। বাংলাদেশে ফোরজি ইন্টারনেটের গতি  কত হবে, সে বিষয়ে সুনির্দিষ্ট কোন ধারনা দিচ্ছে না মোবাইল অপারেটররা। সেই বিষয়ে আমাদের ভাবা উচিত। 


ইন্টারনেট স্পিড পরিমাপ করার কিছু লিংক নি¤েœ দেওয় হল, যার মাধ্যমে আমরা নিজে নিজেই ইন্টারনেটের স্পিড পরিমাপ করতে পারি যেমন;
পাশাপাশি আমরা বিভিন্ন অ্যাপস এর মাধ্যমেও আমরা আমাদের মোবাইলের ইন্টারনেট স্পিড পরিমাপ করতে পারি যেমন;
SpeedSmart

V-SPEED
Meteor

পরিশেষে, বলতে চাই চতুর্থ শিল্প বিপ্লব এর সাথে তাল মিলিয়ে চলতে হলে বাংলাদেশের শুধু বিভাগীয় শহরে নয় প্রান্তিক পর্যায়ে মোবাইল ওয়্যারলেসের নেটওর্য়াক ফাইভ জি লেভেলে নিশ্চিত করতে হবে। বিশ্বের সংঙ্গে তাল মিলিয়ে ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবেলার জন্য আমাদের প্রস্তত থাকতে হবে।

রবিবার, ২০ অক্টোবর, ২০১৯

আমাদের প্রজন্মকে যোগ্য করে তুলতে বই পাঠের বিকল্প নেই

বই পড়ার সাথে জ্ঞানের গভীর সর্ম্পক রয়েছে। বই পড়লে মানুষের জ্ঞান বাড়ে। জ্ঞানের চর্চা মানুষকে মহৎপ্রাণ করে তুলে, চিত্তকে মুক্তি দেয় এবং মানবাত্মাকে জীবনেবোধে বিকশিত করে। বিভিন্ন বিষয়ে জ্ঞানার্জন ও মানসিক শান্তি লাভ করতে হলে বই পড়া দরকার। বই পড়ার গুরুত্ব আমরা জ্ঞানী ও মনীষীদের উক্তি থেকে বুঝতে পারি। 

ওমর খৈয়াম বলেন; মদ ফুরিয়ে যাবে, প্রিয়ার কালো চোখ ঘোলাটে হয়ে আসবে, কিন্ত বইখানা অনন্ত যৌবনা- যদি তেমন বই হয়।

স্পিনাজো বলেন- ভাল খাদ্য বস্ত পেট ভরে কিন্ত ভাল বই মানুষের আত্মাকে পরিতৃপ্ত করে। নেপোলিয়ান বলেন-অন্তত ষাট হাজার বই না থাকলে জীবন অচল। নর্মান মেলর বলেন-আমি চাই যে, পাঠরত অবস্থায় যেন আমার মৃত্যু হয়। যুগে যুগে এই রকমভাবে মনীষীরা বই পড়ার গুরুত্ব মানুষের কাছে তুলে ধরেছেন। গ্রীসের থিবসের লাইব্রেরির দরজায় খোদাই করা আছে “আত্মার ঔষুধ”। তাদের বিশ^াস বই হলো আত্মার চিকিৎসার প্রধান উপকরণ। 

বই পড়া সচেতন মানুষের কাছে দেশ নিরাপদ ও স্থিতিশীল। যারা বড় হতে চাও তাদের প্রয়োজন বেশি বেশি করে বই পড়া। মুহাম্মদ শহীদুল্লাহ বই পড়ার প্রতি এত বেশি আসক্ত ছিলেন যে, লাইব্রেরি কক্ষে কর্মচারীরা তার নির্বিষ্ট পাঠক মনের উপস্থিতি পর্যন্ত টের পেত না। তাই বহুবার তিনি লাইব্রেরি কক্ষে তালাবন্দি হয়েছেন। বই পাঠের প্রতি আসক্তির কারণেই তিনি হয়ে উঠেন অগাধ পন্ডিত্য ও বহুমুখী জ্ঞানের অধিকারী। 

একটি ভালো বই যেকোনো সময় মানুষকে বদলে দিতে পারে। তার মানবিক সুকোমল বৃত্তিগুলোকে বিকশিত করে দায়িত্বসচেতন, দেশপ্রেমিক নাগরিকে পরিণত করে। বই পড়া’র অভ্যাস না থাকার কারণে সমাজে, মানকিবতা, মূল্যবোধ ও ঐতিহ্যপ্রীতি বিনিষ্ট হচ্ছে। বর্তমানে আমাদের ভবিষৎ প্রজন্ম বই ছেড়ে প্রযুক্তির অপব্যবহারে আসক্ত। গবেষণায় দেখা যায়, অল্পবয়সী ছেলেমেয়েরা দিনে পাচঁ থেকে আট ঘন্টা ইন্টারনেট ও ডিজিটাল যন্ত্র নিয়ে মেতে থাকছে। ভ্রমনে, অবসরে বা বিনোদনে হাতে বই নিয়ে বসা তো দূরের কথা ডিজিটাল যন্ত্রের সাথে ঘন্টার পর ঘন্টা মেতে থাকছে। এমনকি সামাজিক কোনো অনুষ্ঠানে পাশাপাশি বসলেও একে অপরের সাথে কোনো কুশল বিনিময় হয় না। ডিজিটাল যন্ত্র নিয়ে ব্যস্ত থাকছে। যার ফলে বর্তমান প্রজন্ম ও আমাদের ভবিষৎ উন্নত শারিরীক গঠন, সামাজিক সংহতি ও মানসিক প্রশান্তি মধ্যে বেড়ে ওঠার সুযোগ হারিয়ে ফেলছি। বর্তমান প্রজন্মকে এর থেকে উত্তরণের উপায় হল তাদেরকে বইমুখী করতে হবে। ছোট সস্তানদের সামনে ফোন বের করবেন না। ওরা যখন ফোন দেখবে না তখন এর প্রতি আর্কষণ অনুভব করবে না। তাদের হাতে বই তুলে দেন। 

দেশের ভবিষৎকে সুখী, সুন্দর ও সমৃদ্ধশালী করে গড়ে তুলতে বই পড়ায় সচেষ্ট করতে হবে। উন্নত জাতি ও রাষ্ট্র হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে হলে জ্ঞান ও শিক্ষার সমন্বয়ে বড় মনের আলোকিত মানুষ হতে হবে। নতুন প্রজন্মের কাছে যত বেশি বই পৌছে দেওয়া যাবে ততই তারা জ্ঞানসমৃদ্ধ হবে। গবেষণায় দেখা যায় নিয়মিত বই পড়ার অভ্যাস করলে ব্রেনের কর্মক্ষমতা বাড়ে ও জটিল রোগে আক্রান্ত হওয়ার আশংকা হ্রাস পায়।

তরুণ প্রজন্মকে যোগ্য করে তুলতে পাঠের বিকল্প নেই। ’একটি ঘর, একটি লাইব্রেরি’ এ স্লোগানকে বাস্তবায়ন করতে হবে। ছাত্রজীবন থেকে বই পড়ার অভ্যাস গড়ে তুলতে হবে। গ্রামগঞ্জে পাঠগারের ব্যবস্থা করতে হবে, যাতে করে প্রত্যন্ত অঞ্চলে প্রান্তিক জনগোষ্ঠি বই পড়া ও কেনার সুযোগ পায়। পাশাপাশি স্কুল কলেজে বিজ্ঞান মেলার সাথে বই মেলার আয়োজন করতে হবে। যার ফলে শিক্ষার্থীরা নতুন নতুন বইয়ের সাথে পরিছয় হবে এবং বই পড়ার আগ্রহ সৃষ্টি হবে। স্কুল-কলেজে বার্ষিক খেলাধুলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় পুরুষ্কার হিসেবে বই দিতে হবে। সামাজিক অনুষ্ঠানে বই উপহার হিসেবে দেবার ও গ্রহণ করার মানসিকতা গড়ে তুলতে হবে। প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান, সামাজিক সংস্থায় এমনকি কর্মস্থলে/ঘরে একটি করে লাইব্রেরি স্থাপন করতে হবে। যার ফলে মানুষের বই পড়ার আগ্রহ তৈরী হবে ও জ্ঞান নির্ভর জাতি গড়ে ওঠবে। 

শনিবার, ২৪ আগস্ট, ২০১৯

টেকসই লক্ষ্যমাত্রা অর্জনে যুবদের জন্য প্রযুক্তি ও চাহিদা নির্ভর কর্মপযোগী শিক্ষা নিশ্চিতকরুন

শিক্ষার প্রকৃত উদ্দেশ্য হল ব্যক্তির দেহ-মনের উন্নয়ন ও বিকাশের মাধ্যমে সুনাগরিক গড়ে তোলা, মানবিক মূল্যবোধ জাগ্রত করা, জ্ঞান, দক্ষতা অর্জনের মাধ্যমে সৃজনশীল, উৎপাদনশীল ও বিশ্বমানের মানুষ গড়া। খ্রিস্টের জন্মের সাত’শ বছর আগে চৈনিক দার্শনিক কুয়ান চাং (Kuan Chang) বলেছিলেন If you plan is for one year, plant rice. If you plan for ten years, plant trees. If you plan for hundred years, educate children. শিক্ষা মানুষের আশা আকাঙ্খা জাগ্রত করে, জীবনকে সমৃদ্ধ করে, জাতিকে উন্নত করে। উন্নত বিশ্বর ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় তারা তাদের যুব সমাজকে  প্রযুক্তি ও চাহিদা নির্ভর কর্মপযোগী শিক্ষা শিক্ষিত করে জাতি হিসেবে উন্নত হয়েছে, পাশাপাশি উচ্চ আয়ের দেশ ও অর্থনৈতিক মডেল হয়েছে। এই জন্য ২০৪১ এর মধ্যে বাংলাদেশকে উন্নত দেশ হতে হলে এই দেশের  ৬কোটি  যুবককে প্রযুক্তি ও চাহিদা নির্ভর কর্মপযোগী শিক্ষায় শিক্ষিত করা আজ সময়ের দাবি।

শিক্ষা মানুষের অধিকার, ১৯৪৮ সালের মানবাধিকারের সর্বজনীন ঘোষণাপত্রে’র ২৬ নং অনুচ্ছেদে ঘোষণা করা হয়েছে প্রত্যেকেরই শিক্ষার অধিকার রয়েছে। বাংলাদেশ এই ঘোষণাপত্রের অনুস্বাক্ষরকারী দেশ। বাংলাদেশের সংবিধানের ১৭ নং অনুচ্ছেদ অনুযায়ী বাংলাদেশের প্রতিটি শিশু মাধ্যমিক স্তর পর্যন্ত বিনামূল্যে শিক্ষা সুবিধা পাওয়ার অধিকার রাখে। শিক্ষাকে বাংলাদেশ সরকার গুরুত্ব দিয়ে আসছে, তার প্রেক্ষিতে আমাদের সাফল্যও প্রশংসনীয়। বর্তমানে স্বাক্ষরতার হার ৭২.৮৯ শতাংশ। এদের মধ্যে পুরুষ হার ৭৫.৭০ শতাংশ আর নারীর স্বাক্ষরতার হার  ৭০.০৯ শতাংশ। নারী শিক্ষার অগ্রগতী প্রশংসনীয়, অনেক ক্ষেত্রে পুরুষের তুলনায় নারীরা ভাল ফলাফল করছে। স্কুলগুলোতে শিক্ষার্থীর সংক্ষ্যা বাড়ছে, ১৯৯০ সালে মাত্র ৬০ শতাংশ শিশু স্কুলে নিবন্ধিত ছিল, ২০১৫ সালে তা বেড়ে ৯১ শতাংশে উন্নতি হয়েছে। বর্তমানে সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপের কারণে তা বেড়ে চলছে। আশা করা যায় বিদ্যালয়ে শিশুদের জন্য সকালের নাস্তা ও দুপুরের খাবার সরবরাহ করা হলে তা ১০০ শতাংশে উন্নতি হবে এবং ঝড়ে পড়া শিশুর সংখ্যা কমে আসবে।

বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা তিন স্তর বিশিষ্ট- প্রাথমিক স্তর, মাধ্যমিক স্তর এবং উচ্চশিক্ষা বা বিশ্ববিদ্যালয় স্তর। সরকারি-বেসরকারি বিদ্যালয়গুলো পরিচালিত হয় ৫ বছর মেয়াদী প্রাথমিক, ৭ বছর মেয়াদী মাধ্যমিক - এর মধ্যে ৩বছর মেয়াদী জুনিয়র, ২ বছর মেয়াদী মাধ্যমিক এবং ২ বছর মেয়াদী উচ্চ মাধ্যমিক পর্যায়। বেসরকারি বিদ্যালয়গুলো নিজস্ব অর্থায়নে পরিচালিত হয়। বাংলাদেশে তৃতীয় পর্যায়ে অর্থাৎ বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষা ৩-৫ বছর মেয়াদি। সরকারি পৃষ্ঠপোষকতায় পরিচালিত ৩৬টি পাবলিক ও ৭৯টি বেসরকারি বিশ্ববিদ্যালয় এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন -এর তত্ত্বাবধানে অধিভুক্ত কলেজের মাধ্যমে এ শিক্ষা দেয়া হয়। শিক্ষার্থীরা শিক্ষার মাধ্যম হিসেবে বাংলা বা ইংরেজির মধ্যে যেকোনোটিকে বেছে নিতে পারে। 

শিক্ষা মন্ত্রণালয় হলো শিক্ষার জন্য রাষ্ট্রের সর্বোচ্চ দফতর। এর অধীন কয়েকটি অধিদপ্তরে রয়েছে। বিভিন্ন উন্নয়ন প্রকল্প (শিক্ষা প্রকল্প ও কারিগরি প্রকল্প )’র মাধ্যমে এ অধিদপ্তরসমূহের কার্যক্রম পরিচালিত হয়। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষা প্রতিষ্ঠানগুলো দশটি (১০) শিক্ষা বোর্ডে অধিভুক্ত। বোর্ডগুলো তিনটি পাবলিক পরীক্ষা পরিচালনা কওে; জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষা,মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষা এবং উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষা। বাংলাদেশ সরকার বাংলাদেশ ব্যুরো অব এডুকেশনাল ইনফরমেশন অ্যান্ড স্ট্যাটিসটিক্স (ব্যানবেইনস) গঠন করেছে, যা সব পর্যায়ের শিক্ষাসংশ্লিষ্ট তথ্য সংরক্ষণ করে (সূত্রঃ www.moedu.gov.bd )। 

বাংলাদেশ সরকার বিভিন্ন সময়ে গঠিত বিভিন্ন শিক্ষা কমিশন থেকে পাওয়া তথ্য ও অভিজ্ঞতার ওপর ভিত্তি করে একটি শিক্ষানীতি প্রকাশ করেছে। ১৮৫৪ সালে ব্রিটিশ আমলে  উডস এডুকেশনাল ডেসপাচের মাধ্যমে বাংলাদেশের শিক্ষানীতি বা শিক্ষা কমিশনের যাত্রা শুরু। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর ড. কুদরত-ই-খুদার নেতৃত্বে বঙ্গবন্ধুর নির্দেশে ১৯৭২ সালে একটি শিক্ষা কমিশন গঠিত হয়। এ পর্যন্ত কুদরত-ই-খুদা কমিশন রিপোর্টের ভিত্তির ওপর সমসাময়িক বাস্তবতা ধারণের চেষ্টা করা হয়েছে সব শিক্ষা কমিশনের নতুন রিপোর্টে। সর্বশেষ কবির চৌধুরীর নেতৃত্বে ২০০৯ সালের রিপোর্ট, বর্তমানে কার্যকর রয়েছে। এত এত রিপোর্টের পরেও কিন্তু বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় মূলনীতি পাশ কাটানো চলছেই।

প্রতিবছর বাংলাদেশে প্রায় ৩.২ মিলিয়ন শিক্ষার্থী উচ্চশিক্ষা বা বিশ্ববিদ্যালয় স্তর ভর্তি হয়। বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের মতে ২০৩০ সাল নাগাদ উচ্চশিক্ষা বা বিশ্ববিদ্যালয় স্তর শিক্ষার্থী সংখ্যা হবে প্রায়ই ৪.৬ মিলিয়ন। এবং এই উচ্চশিক্ষা স্তরের ৭২ শতাংশ শিক্ষার্থী হল জাতীয় বিশ^বিদ্যালয়ের অধিভূক্ত শিক্ষার্থী। প্রতিবছর শ্রম বাজারে অর্ন্তভূক্ত হচ্ছে ২.২ মিলিয়ন গ্রাজুয়েট । তাদের মধ্যে মাত্র ৮-১০ হাজার গ্রাজুয়েট সরকারী ও আধা সরকারী চাকুরীর সুযোগ পায়। প্রায়ই ১-২ লাখের মত বেসরকারি চাকুরীর সুযোগ পান। ৮-১০ লাখের মত বিদেশে শ্রম অভিবাসী হিসেবে কাজ করতে যান। আর ব্যাপক একটি অংশ বেকার থাকেন (যার কোন সুনির্দিষ্ট পরিসংখ্যান নেই)। সম্প্রতি এক গবেষণায় দেখা গেছে, বাংলাদেশে প্রতি ১০ জন গ্রাজুয়েট এর মধ্যে ০৫ জনই বেকার। গবেষণায় বলা হয়, এই গ্রাজুয়েট পাস বেকার সংখ্যার বৃদ্ধির পেছনে কারণ হল, প্রাইভেট বিশ^বিদ্যালয়ে শিক্ষার নিম্নমান ও পাবলিক বিশ্ববিদ্যালয় গতানুগতিক পুরানো পাঠক্রম। বর্তমানে প্রচলিত শিক্ষা ব্যবস্থায় শিক্ষার্থীরা শুধু সার্টিফিকেট নিয়ে বের হচ্ছে। আর শিক্ষার্থীদের বুঝতে হবে এই সার্টিফিকেট শুধুমাত্র একটি প্রিন্টেড কাগজ যা, অপনাকে প্রতিযোগিতায় প্রবেশের এন্ট্রিকার্ড মাত্র। বর্তমানে প্রচলিত শিক্ষা ব্যবস্থায় সার্টিফিকেটধারী গ্রাজুয়েট তৈরী করছে কিন্ত উৎপাদনশীল মানবসম্পদ নয়। তার কারণ হল, একজন উচ্চ মাধ্যমিক পাশ শিক্ষার্থী মনে করে তাকে যে কোন ভাবে গ্রাজুয়েটধারী হতে হবে। তাই গ্রাজুয়েট সার্টিফিকেট এর জন্য সে চার থেকে ছয় বছর ব্যায় করে একটি গ্রাজুয়েট সার্টিফিকেট অর্জন করে, যা মূলত অর্থহীন। মুনাফালোভী কিছু উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান ব্যবসায়িক স্বার্থে শিক্ষার্থীদেরকে গতানুগতিক শিক্ষার সার্টিফিকেট প্রদান করে যাচ্ছে। কিন্ত ভবিষ্যত কর্মপযোগী শিক্ষা দিচ্ছে না। আমরা জানি, ফিনল্যান্ডের শিক্ষা ব্যবস্থা বিশে^র অন্যতম সেরা শিক্ষা ব্যবস্থা। ফিনল্যান্ডে প্রতিটি শিক্ষার্থীকে অষ্টম শ্রেণী পর্যন্ত কারিগরী শিক্ষার কোর্স গ্রহন করতে হয়। সিভিল সার্ভিসে কাজ করার আগ্রহ থাকলে স্নাতক ডিগ্রির জন্য কলেজ বা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে হয়। কেবলমাত্র স্কুল শিক্ষকদের জন্য মাস্টার্স এবং গবেষকদের জন্য পিএইচডি ডিগ্রি থাকতে হয়। 

আমাদের শিক্ষার্থীদের স্নাতক ডিগ্রির জন্য যে উম্মত্ততা তা কমাতে হবে। বিষয় ভিত্তিক পারদর্শিতাকে কাজে লাগিয়ে কারিগরি শিক্ষায় মনোনিবেশ করতে হবে। এবং রাষ্ট্রকে এই পরিবেশ নিশ্চিত  করতে হবে। ২০২১ সালের মধ্যে মধ্যম আয়ের দেশে পরিণতি হতে হলে অন্তত এই পরিবর্তনটুকু আমাদের করতে হবে। যুবদের প্রযুক্তিগত ও বৃত্তিমূলক শিক্ষায় যেতে উৎসাহিত করতে হবে। নতুন নতুন প্রযুক্তি বিশ^বিদ্যালয় স্থাপন করতে হবে, উপজেলায় উপজেলায় বৃত্তিমূলক ইনস্টিটিউট প্রতিষ্ঠা করতে হবে। যুবদের জন্য ভবিষৎত কর্মপযোগী বিষয় ও ট্রেড এই সমস্ত ইনস্টিটিউটে চালৃ করতে হবে। প্রয়োজনে বিশেষ প্রণোদনা দিয়ে শিক্ষার্থীদেরকে আকৃষ্ট করতে হবে।

এটা লক্ষনীয়, ১০ বছর আগে, যারা উচ্চ বিদ্যালয়ে পাস করেছে তাদের মধ্যে মাত্র এক শতাংশ বৃত্তিমূলক বা প্রযুক্তিগত প্রতিষ্ঠানে ভর্ত্তি হত। বর্তমানে এই সংখ্যা দাঁড়িয়েছে ১৪ শতাংশ। আশা করা হচ্ছে যে হারে তালিকাভুক্তি বাড়ছে, ২০২১ সালের মধ্যে এই সংখ্যা ২০ শতাংশ পর্যন্ত যেতে পাওে, এটি একটি ভাল লক্ষণ। তবে উদ্বেগজনক বিষয় হ'ল মৌলিক বিজ্ঞানগুলিতে ভর্তিও সংখ্যা ক্রমাগত হ্রাস পাচ্ছে। এটি একটি বিশ্বব্যাপী ঘটনা, এবং যদি এটি পরিবর্তন না হয় তবে নতুন জ্ঞান তৈরি করা কঠিন প্রমাণিত হতে পারে। ¯œাতক পর্যায়ে নতুন শিক্ষকদের প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা অর্জনের সুযোগ ও আগ্রহ সৃষ্টি করতে হবে। অবসরপ্রাপ্ত শিক্ষকদের ধরে রাখা বা শিক্ষকদের অবসর বয়স বাড়ানো। অনেক দেশে, নির্দিষ্ট পেশাদাররা অবসর গ্রহণ করেন না, তাদের মধ্যে অন্যতম শিক্ষক। চাহিদা নির্ভর কর্মপযোগী কোর্সের জন্য পাঠক্রম তৈরীর জন্য আমাদের বিশ্ববিদ্যালয়গুলিতে শিল্প বা নিয়োগকর্তাদের কাছ থেকে ইনপুট নেওয়ার কোনও ব্যবস্থা নেই। তেমনিভাবে বিশ^মানের ও নিজের প্রয়োজনমাপিক কর্মী তৈরীর জন্য শিল্প বা নিয়োগকর্তাদের কোন পরিকল্পনাও নেই। অনেকক্ষেত্রে শুনতে হয়, চাকুরী আছে কিন্ত ভালো মানের কর্মী পাওয় যাচ্ছে না। তাই অনেক ক্ষেত্রে নিয়োগকর্তারা বিদেশ বা পাশর্^বর্তী দেশ থেকে জনবল নিয়োগ করে থাকেন। গবেষণায় দেখা যায়, বর্তমানে বাংলাদেশে ৪০০,০০০ বিদেশী বিভিন্ন সেক্টরে কাজ করছেন এবং ৫ বিলিয়ন ডলার এই দেশ থেকে তারা নিয়ে যাচ্ছেন। আর অপরপক্ষে প্রায় ১০ মিলিয়ন বাংলাদেশী প্রবাসী মধ্যপ্রাচ্য সহ পৃথিবীর বিভিন্নদেশে কাজ করে বছরে বাংলাদেশে পাঠাচ্ছেন ১৫ বিলিয়ন মার্কিন ডলার। স্থানীয় নিয়োগকর্তারা বিদেশী কর্মী নিয়োগের ক্ষেত্রে বলেন যে, দেশে দক্ষ, শিক্ষিত জনবলের অভাব রয়েছে। এই ক্ষেত্রে স্থানীয় নিয়োগকর্তারা দক্ষ কর্মী তৈরীতে বিনিয়োগ করতে পারেন। সেই ক্ষেত্রে দুটি লাভ এক দক্ষ জনশক্তি তৈরী হবে। দেশীয় কর্মসংস্থানের চাহিদা মেটাবে ও দেশের টাকা দেশে থাকবে। বোনাস হিসেবে বাংলাদেশীরা বিদেশে কর্মসংস্থান যুগিয়ে দেশে বেশি করে রেমিট্যান্স পাঠাবে, দেশের অর্থনীতি দৃড় হবে।

বাংলাদেশের যুবকদের মধ্যে আইটি বা কম্পিউটার সাক্ষরতা বাড়াতে হবে। বাংলাদেশে কম্পিউটার ব্যবহারকারীর বেশিরভাগের মধ্যে আইটি ধারণাটি ইন্টারনেট ব্রাউজিং বা ফেসবুকের মধ্যে সীমাবদ্ধ।ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম দ্বারা প্রকাশিত গ্লোবাল প্রতিযোগিতা সূচক অনুসারে, ১৩৮ টি দেশের মধ্যে বাংলাদেশ আইটি প্রতিযোগিতার ক্ষেত্রে ১০৬ তম স্থানে রয়েছে। বাংলাদেশে আইটি সম্পর্কিত বেশিরভাগ শীর্ষ চাকরি বিদেশী আইটি বিশেষজ্ঞরা করছেন। আমাদের বিশ^বিদ্যালয় ও উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানগুলো এই ব্যাপারে আরও মনোযোগী হতে হবে। যাতে আামদেও শিক্ষার্থীরা দেশের চাহিদা মিটিয়ে গুগল, ইয়াহু, ফেসবুক এরম ত ওয়ার্ল্ড লিডিং আইটি প্রতিষ্ঠানে জব করতে পারে। তাই আমাদের আর কালক্ষেপন করা যাবে না, শিক্ষার্থীর সংখ্যা বাড়ানোর পাশাপাশি গুনগত প্রযুক্তি ও চাহিদা নির্ভর কর্মপযোগী শিক্ষা ব্যবস্থার দিকে মনোনিবেশ করতে হবে। শিক্ষাক্ষেত্রে বাজেটের বরাদ্দ বাড়াতে হবে। স্বল্প বরাদ্দ দিয়ে উচ্চশিক্ষার উন্নতি ও প্রযুক্তি শিক্ষার প্রসার করা যায় না।

টেকসই উন্নয়ন অভিষ্ট (এসডিজি) অর্জনে যুবদের জন্য প্রযুক্তি, চাহিদা নির্ভর কর্মপযোগী এবং মান সম্পন্ন শিক্ষা করতে হবে। আজকে যারা যুব ২০৩০ সালের মধ্যে তারাই দেশ পরিচালনা করবে। তাই টেকসই উন্নয়ন অভিষ্ট (এসডিজি) অর্জনে যুবদের কার্যক্রর অংশগ্রহন খুবই প্রয়োজনীয়। যুবদের জন্য চাহিদা নির্ভর কর্মপযোগী এবং মান সম্পন্ন শিক্ষা প্রসারের মাধ্যমে হিসেবে প্রযুক্তি নির্ভর শিক্ষা কাঠামো চালু করে, ডিজিটাল বাংলাদেশের গড়ে তোলার ব্যপারে কার্যক্রর পদক্ষেপ গ্রহন করতে হবে। এসডিজি অর্জনে যুব সমাজকে সম্পৃক্ত করার পরিবেশ নিশ্চিত করতে হবে। প্রানিÍক ও বিশেষ জনগোষ্ঠির যুবদের মত প্রকাশ ও উন্নয়নে অংশগ্রহন করার সুযোগ সৃষ্টি করতে হবে। যুব উদ্যোক্তাদের জন্য বাজার সৃষ্টি (স্থানিক ও বৈশি^ক পর্যায়ে), উদ্যোক্তা হিসেবে আত্ম-প্রকাশের সুযোগ সুবিধা নিশ্চিত করা, যুবদের উন্নয়নে প্রয়োজনীয় বাজেট বরাদ্দ করা, সরকারি ও বেসরকারি চাকরিতে মেধা ও যোগ্যতার ভিত্তিতে ক্ষেত্র নিশ্চিত করা। বেসরকারি ও উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠান সমূহ যুব উন্নয়ন বিষয়ক বিশেষ প্রকল্প বাস্তবায়ন করা, কারিগরি প্রশিক্ষণ ও বৃত্তিমূলক কোর্স বাস্তবায়ন বিষয়ক প্রকল্প বেশী করে চালু করা। আর সর্বোপরী যুবদের মন-মানষিকতা পরিবর্তন করতে হবে। চাকুরি না খোঁজে উদ্যোক্তা হবার মানষিকতা তৈরী করতে হবে। গতানুগতিক শিক্ষায় শিক্ষিত না হয়ে প্রযুক্তি ও চাহিদা নির্ভর কর্মপযোগী শিক্ষায় শিক্ষিত হতে হবে।

রবিবার, ১৮ আগস্ট, ২০১৯

টেকসই উন্নয়নে অভিবাসীদের অবদান

স্থানীয় ও বৈশি^ক উন্নয়ন তথা টেকসই উন্নয়নে প্রবাসীরা ব্যাপক ভূমিকা রাখছেন। জাতিসংঘের তথ্যানুসারে, ২০১৭ সালে অভিবাসীরা তাদের নিজ নিজ দেশে ৫৯৬ বিলিয়ন মার্কিন ডলার পাঠিয়েছেন। আর এই অর্থে পরিমাণ হচ্ছে সরকারিভাবে বরাদ্দকৃত উন্নয়ন সহায়তার তিনগুন বেশি। বাংলাদেশের মত উন্নয়নশীল রাষ্ট্রেকে দারিদ্রসীমার ওপরে উঠাতে প্রবাসীরা ব্যাপক ভূমিকা পালন করছে। ২০১৮ সালে বাংলাদেশের অভিবাসীরা ১৫.৩১ বিলিয়ন মার্কিন ডলার পাঠিয়েছেন, যা আমাদের বৈদিশিক রির্জাভ এর ৬৬ শতাংশ। 

প্রবাসীদের প্রেরিত অর্থের পরিমান এখন তৈরী পোশাক খাত থেকে আয়কৃত অর্থের সম-পরিমান বা তারও বেশি। সর্বোপরি বাংলাদেশের অর্থনীতির চাকাকে সচল রাখছে প্রবাসীদের প্রেরিত অর্থ বা রেমিট্যান্স। ধারনা করা হয়  বৈধ পথে এই প্রেরিত অর্থের ছেয়ে হুন্ডি বা অবৈধভাবে আসছে তার সমপরিমাণ অর্থ। গবেষণায় দেখা যায় প্রবাসীরা তাদের উপার্জনের ২০-৩০ শতাংশ নিজ দেশ পাঠিয়ে দেন। আর নারী অভিবাসীরা তাদের উর্পাজনের ৬০-৮০ শতাংশ নিজ দেশ পাঠিয়ে দেন। অথচ পুরুষের তুলনায় নারী শ্রমিকের আয় কম। বৈশি^কভাবে পৃথিবীর ৪৮ শতাংশ অভিবাসী শ্রমিক হল নারী। নারী অভিবাসীরা পুরুষদের তুলনায় বেশি হয়রানি ও কঠোর শ্রমনীতির মুখোমুখি হন । বাংলাদেশের স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উন্নয়নশীল দেশে উত্তোরণ ইতিহাস পর্যালোচনা করলে উঠে আসবে প্রথিবীর ১৬২ দেশে অবস্থানরত বাংলাদেশী প্রবাসীদের নীরব অবদানের কথা। যাদের একনিষ্ঠ শ্রম, মেধা, ত্যাগ ও ভালবাসার মাধ্যমে দেশ মাতৃকা, পরিবার, সংসার ও প্রিয়জন ছেড়ে প্রবাসে কাজ করছেন আর পরিবারের জন্য রেমিট্যান্স পাঠাচ্ছেন। সাদা চোখে, প্রবাসীদের প্রেরিত অর্থ দিয়ে তাদের সংসার চলছে, তার পরিবারের সদস্যদের ভরন পোষন হচ্ছে। আর একটু গভীর ভাবে ভেবে দেখলে দেশের দ্রারিদ্যতা কমছে (এসডিজি লক্ষ্যমাত্রা-০১), বেকার যুবকদের উন্নত কর্ম-সংস্থান ও অর্থনৈতিক প্রবৃদ্ধি হচ্ছে (এসডিজি লক্ষ্যমাত্রা-০৮), কর্ম-সংস্থান এর সুযোগ এর ফলে সমাজে অস্থিরতা, উগ্রবাদ, সন্ত্রাস কমছে (এসডিজি লক্ষ্যমাত্রা-১৬) যা কিনা বৈশি^ক টেকসই উন্নয়নে সরাসরি অবদান রাখছে। যেসব, প্রবাসীরা দেশে ফেরত আসছেন তাদের দক্ষতা, অভিজ্ঞতা ও টেকনোলজির পারদর্শিতা উন্নত বাংলাদেশ গঠনে ভূমিকা রাখছে। যদিও ফেরত আসা প্রবাসীদের সঠিক ডাটবেজ নেই, তবে সে ক্ষেত্রে আমাদের মনোনিবেশ করা উচিত কিভাবে ফেরত আসা অভিবাসীদের দক্ষতা, অভিজ্ঞতা ও টেকনোলজির পারদর্শিতাকে কাজে লাগানো যায়। মাইগ্রেশান একটি বৈশি^ক বিষয় গত এক দশকে প্রায় ১০০ মিলিয়ন অভিবাসীস যোগ হয়েছে বৈশি^ক অভিবাসীর সংখ্যায় যার বর্তমান সংখ্যা প্রায় ২৫০ মিলিয়ন (অভিবাসী বৃদ্ধি হার বৈশি^ভাবে ৩.৪%)। ঝুকিঁপূর্ণে রুটে মাইগ্রেশন করতে গিয়ে প্রতিনিয়ত অসংখ্য অভিবাসী প্রাণ হারাচ্ছে, শুধুমাত্র ২০১৪-২০১৫ বছরে প্রায় ১০,৪০০ অভিবাসী মৃত্যুবরণ করে। সম্প্রতী বাংলাদেশী অভিবাসীদের ভূমধ্য সাগরে সলিল সমাধি তারই প্রমাণ।

সর্বোপরি পৃথিবীর সামগ্রিক উন্নয়নে অভিবাসীদের অবদানকে স্বিকার করতে হবে। তাদের অধিকার ও স্বার্থকে প্রাধান্য  দিতে হবে। উন্নত বিশ^কে বুঝতে হবে তাদের  এই অর্থনৈতিক প্রবৃদ্ধি ও স্বাছন্দ্য জীবনের পিছনে রয়েছে উন্নয়নশীল দেশ থেকে আগত অভিবাসীরা আত্মত্যাগ ও অসামান্য অবদান। আর উন্নয়নশীল দেশকে উপলব্দি করতে হবে তার দেশের প্রবাসীদের প্রেরিত অর্থ স্থানিক উন্নয়নে ব্যাপক ভূমিকা পালন করছে ও টেকসই উন্নয়নে অবদান রেখে চলছে।


শুক্রবার, ৫ এপ্রিল, ২০১৯

নগরীকরণ, নাগরিক সেবা ও প্রতিবন্ধি বান্ধব শহর

বিশ্ব ব্যাংকের মতে গত এক দশকে বাংলাদেশে নগরীকরণের হার ছিল দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে প্রথম। বাংলাদেশে জনসংখ্যার প্রায় এক-তৃতীয়াংশ মানুষ এখন শহরে বসবাস করছে। নগরীকরণের হার এভাবে চলমান থাকলে ২০৩০ সালের মধ্যে দেশের মোট জনসংখ্যার  অর্ধেকের ও বেশী নগরে বসবাস করবে। ধারনা করা হয় বাংলাদেশের মোট জনসংখ্যার ১০ শতাংশ শুধুমাত্র ঢাকা শহরেই বসবাস করে। এবং ঢাকার পরেই রয়েছে চট্টগ্রামের অবস্থান। নগর কর্তৃপক্ষের দায়িত্ব হল নগরগুলোতে অবস্থানরত নাগরিকদের নাগরিক সেবা প্রদান। বিশাল এই জনগোষ্ঠিকে  যথাযথ নাগরিক সেবা প্রদান করা নগর কর্তৃপক্ষের জন্য একটি বিশাল চ্যালেঞ্জ। তারপরও সীমিত সম্পদ ও অপ্রতুল বাজেটের মধ্যে সরকার, নগর কর্তৃপক্ষ ও বেসরকারি সংস্থা-সমূহ যথাসম্ভব চেষ্টা চালিয়ে যাচ্ছেন যাতে সমস্ত নাগরিককে নগরের সেবার আওতায় নিয়ে আসা। এখন দরকার হল নাগরিকদের সহযোগিতা, উন্নয়ন কাজে সমন্বয়, জবাবদিহিতা, স্বচ্ছতা ও দেশপ্রেম। তাহলেই আমরা পারব সীমিত সম্পদের মধ্যেও সবার জন্য নাগরিক সেবা নিশ্চিত করতে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, বাংলাদেশের মোট জনসংখ্যার ১৪ শতাংশ প্রতিবন্ধি এবং তার মধ্যে প্রায় ৪ মিলিয়ন দৃষ্টি প্রতিবন্ধি। তাদের বিশাল একটা অংশ শহরে বসবাস করছে। 

আমরা কি পেরেছি এই বিশেষ জনগোষ্ঠিকে সঠিক নাগরিক সেবা পৌছে দিতে? আমার মতে, আমরা এখনও যথাযথ পারিনি। এখনও দেখি সিটি বাসগুলোতে প্রতিবন্ধি ব্যক্তিদের জন্য সিট খালি থাকেনা। যদিও অনেকক্ষেত্রে বাসে সিট নির্ধারিত লেখা থাকে, আমরা সেটা আমলে নেইনা কারণ তা মনিটরিং কোন ব্যবস্থা নেই। একই ভাবে আমাদের বাস স্ট্যান্ডগুলোও প্রতিবন্ধি ব্যক্তিদের জন্য কোন বিশেষ ব্যবস্থা নেই। সেজন্য আমাদের গণপরিবহনগুলো প্রতিবন্ধি ব্যক্তিদের ব্যবহারে উপযোগী নয়। একইভাবে আমাদের শহরের ফুটপাতগুলো তাদের চলাচলের জন্য উপযোগী নয়। অন্ধ নারীদের অবস্থা আরও ভয়াবহ। শহরের রাস্তায় তাদের অন্ধত্বের সুযোগ নিয়ে যৌন হয়রানির ঘটনাও ঘটছে। আমাদের ফুটপাতগুলো বেদখল, যেখানে সেখানে বৈদ্যুতিক খুটি, খোলা ম্যানহল এই শহরে প্রতিবন্ধিদের চলাচলকে বিপদজনক করে তুলছে। একইভাবে, নগরের পথচারীদের সুবির্ধাথে চালু হয়েছে পাবলিক টয়লেট। সেই পাবলিক টয়লেটেও প্রতিবন্ধি ব্যক্তিদের জন্য বিশেষ কোন ব্যবস্থা নেই। আর ব্যবস্থা থাকলেও তা অকার্যকর। তাহলে প্রতিবন্ধি ব্যক্তিদের জন্য এই শহরগুলো কতটুকু নিরাপদ। আশার কথা, সম্প্রতি আমার নজরে পরে, প্রতিবন্ধি ব্যক্তিদের চলাচলের সুবির্ধাথে ঢাকার বেশ কয়েকটি এলাকার ফুটপাতে ব্লক টাইলস বসানো হয়েছে। 
এই টাইলসগুলোর একপাশে হলুদ টাইলস। এবং এই হলুদ টাইলসগুলোতে সোজা সোজা স্ট্রেপস আছে যাতে করে, দৃষ্টি প্রতিবন্ধি ব্যক্তিরা তাদের গন্ত্যবে যেতে পারে। ফুটপাতের ঢাল বরাবর বিশেষ চক্রাকার ডিজাইনের টাইলস বসানো হয়েছে, যাতে করে ফুটপাতের ঢাল সমূহ দৃষ্টি প্রতিবন্ধি ব্যক্তিরা সহজেই বুঝতে পারে। 

ঢাকার পরে, আমার দেখা চট্টগ্রাম শহরেও বেশ কয়েকটি এলাকার ফুটপাতে ব্লক টাইলস বসানো হয়েছে। তবে সেখানে মাঝখানের যে, হলুদ রংয়ের সোজা সোজা স্ট্রেপস আছে সে টাইলস ব্যবহ্রত হচ্ছে না। এইক্ষেত্রে যদি আমরা একটু সমন্বয় করি ও দৃষ্টি প্রতিবন্ধি ব্যক্তি চলাচল উপযোগী টাইলস ব্যবহার করি তাহলে আমাদের ফুটপাথগুলো অন্তত প্রতিবন্ধিদের চলাচল উপযোগী ও নিরাপদ হবে। তাই আমি অনুরোধ করব নগরীর ফুটপাতে যাতে ব্লক টাইলস বসানো হয়। গণ-পরিবহনে, (সিটি বাস) বাসে যে সংরক্ষিত নয়টা সিট রাখা প্রতিবন্ধি, শিশু ও নারীদের জন্য। সে ব্যাপারে জনগণকে সচেতন করতে হবে, প্রয়োজনে মনিটরিং করতে হবে। বাস স্ট্যান্ডগুলোতে প্রতিবন্ধিদের ব্যবহার উপযোগী করে গড়ে তুলতে হবে। সর্বোপরি প্রতিবন্ধিদের অধিকার ও সুরক্ষা আইনের বাস্তবায়ন, মনিটরিং ও সবার সমন্বয়সাধনই নিশ্চিত করতে পারে, প্রতিবন্ধি বান্ধব শহর। যা, আমাদের সহযোগিতা করবে ২০৪০ এর মধ্যে উন্নত বাংলাদেশ গড়তে, পাশাপাশি টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার, লক্ষ ১১ টেকসই নগর ও কমিউনিটি গঠনে । 

সোমবার, ১৮ ফেব্রুয়ারি, ২০১৯

কম্পিউটার ও ওয়েব তথ্যের নিরাপত্তা বিষয়ক সহজ সরল টিপস

ডিজিটাল যুগে কম্পিউটার সহ বিভিন্ন আইসিটি গ্যাজেট এখন আমাদের নিত্যসঙ্গি ও নির্ভরতা কেন্দ্র। ব্যস্ততার জীবনকে সহজ করে দিচ্ছে আইসিটি ও তার বিভিন্ন সেবা-সমূহ যেমন অন-লাইন মার্কেটিং, অন-লাইন ব্যাকিং, ই-কমার্স, অন-লাইন স্টোরেজ ও ক্লাউডিং। আইসিটি এই নির্ভরতা আমদেরকে আবার অনেক ঝুকিঁর মধ্যে ফেলে দিয়েছে। হ্যাকার ও স্ক্যামার’রা বসে অছে কিভাবে আমাদেরকে ফাঁদে পেলে সব তথ্য ও অর্থ ছিনিয়ে নেবার। সে জন্য আমাদের ভাবা উচিত আইসিটি ও ওয়েব এর ব্যবহারের  নিরাপত্তা নিয়ে। সহজ কিছু নিয়ম মেনে চললেই আমরা রোধ করতে পারি সম্ভব হ্যাকিং, ওয়ার্ম, ভাইরাস, তথ্য চুরিসহ আরও অনেক কিছুই। নি¤েœ কম্পিউটার ও ইন্টারনেট ব্যবহারের কিছু সহজ সরল নিরাপত্তা’র ট্রিপস নিয়ে আলোচনা করা হল;

ওয়েব ব্রাউজারে WOT (web of trust)  এড অনটি ইনস্টল করা। এই এড-অনটি ব্যবহার করলে, আপনি কোন সাইটে গেলেই সেই সাইটের রেটিং ৪ ধাপে (Trust Worthiness, Privacy, Vendor Reliability, Child Safety) দেখিয়ে দিবে এবং খারাপ সাইটগুলোর জন্য আপনাকে সতর্ক করে দিবে। পাশাপাশি লিংকগুলোর জন্যও দেখিয়ে দিবে তার রেটিং।

সিকিউরিটি সফটওয়্যার বা অ্যান্টিভাইরাস সফটওয়্যার ব্যবহার করা। কম্পিউটারের নিরাপত্তা যদি অ্যান্টিভাইরাস সফটওয়্যারের উপর ছেড়ে দেওয়া হয়, তাহলে অবশ্যই ভাল মানের একটি অ্যান্টিভাইরাস সফটওয়্যার ব্যবহার করা এবং এটাকে নিয়মিত আপডেট রাখা। বিনা মূল্যে অনেক অ্যান্টিভাইরাস সফটওয়্যার পাওয়া যায় কিন্তু সেগুলোতে নিরাপত্তার সকল ব্যবস্থা থাকে না।

ফায়ারওয়াল কে সক্রিয় রাখা। ফায়ারওয়াল হল একটি বিশেষ ধরনের সফটওয়্যার ব্যবস্থা। এটা ইনকামিং ও আউটগোয়িং ইন্টারনেট সংযোগ পর্যবেক্ষণ করাসহ হঠাৎ করে হ্যাকারদের আক্রমণ রোধ এবং নিজ থেকেই ছড়িয়ে পড়া ওয়ার্ম প্রতিহত করতে কাজ করে। এটি সক্রিয় করার জন্য উইন্ডোজ অপারেটিং সিস্টেমের Run এ গিয়ে firewall.cpl  লিখে এন্টার দিলে ফায়ারওয়াল সেটিংস খুলবে। এরপর প্রয়োজন অনুযায়ী ফায়ারওয়াল সেটিং করে নিন।

কম্পিউটার অপারেটিং সিষ্টেম সহ, ব্যবহ্রত অন্যান্য সফটওয়্যার আপডেট রাখা।  কম্পিউটারে ব্যবহ্যত সফটওয়্যার সমূহকে নিয়মিত আপডেট রাখলে তা হ্যাকিং, ওয়ার্ম, ভাইরাস থেকে কম্পিউটারতে সুরক্ষা করে।

ই-কর্মাস ব্যবহার বা অন-লাইনে তথ্য ও অর্থ লেনদেনে সর্তক থাকা। অনলাইনে তথ্য ও অর্থ লেনদেনের সময় ঐ সাইট সর্ম্পকে বিস্তারিত জানুন। প্রয়োজনে রিভিউ দেখুন। তথ্য ও অর্থ লেনদেনকারী প্রতিষ্ঠানের ফোন নম্বর ও ঠিকানা আছে কিনা তা খেয়াল করুন। যদি এই সমস্ত তথ্য না থাকে তাহলে তথ্য ও অর্থ লেনদেনে থেকে বিরত থাকুন।

তথ্য ও অর্থ লেনদেনকারী প্রতিষ্ঠানের ওয়েব সাইটের লিংকে  https আছে কিনা ভাল করে খেয়াল করুন। https থাকলে বুঝবেন সাইটটি নিরাপদ। আর https না থাকলে অর্থ ও তথ্য লেনদেন থেকে বিরত থাকুন।

পাসওয়ার্ডে বিশেষ ক্যারেক্টারের ব্যাবহার করুন।  অধিকাংশক্ষেত্রে আমরা ইন্টারনেট ব্যবহারের ইমেইল, ফেইসবুক ছাড়াও অন্যান্য অনলাইন অ্যাকাউন্টের পাসওয়ার্ড বাছাইয়ের ক্ষেত্রে সাবধান নই। সহজেই মনে রাখা যায়, এমন ধরনের পাসওয়ার্ড সবাই ব্যবহার করতে চাই। কিন্তু আপনি কি জানেন? আপনার কাছে যেটা মনে রাখা সহজ, হ্যাকারদের কাছে সেটা অনুমান করা তার চেয়েও সহজ। এজন্য সর্বদা পাসওয়ার্ড বাছাইয়ের ক্ষেত্রে কিবোর্ডের বিশেষ অক্ষর যেমন- F@$*G%r#  ইত্যাদি মিলিয়ে পাসওয়ার্ড ব্যবহার করুন। তাহলে হ্যাকার অথবা অন্য কেউ সহজে আপনার পাসওয়ার্ড অনুমান করতে পারবে না, ফলে অনলাইনে আপনি থাকবেন নিরাপদ। এক পাসওয়ার্ড বিভিন্ন জায়গায় ব্যবহার থেকে বিরত থাকুন আর আপনার নাম ও জন্ম সাল ব্যবহার না করাই উত্তম। প্রয়োজনে আপনার বিশেষ পাসওয়ার্ডটি অন্য কোথায় সংরক্ষণ করুন ও কাউকে শেয়ার করবেন না। বিশেষ করে অন্য কারো মোবাইল বা কম্পিউটারে লগ-ইন করলে, ব্যবহার শেষে অবশ্যই লগ-আউট করবেন।

ইন্টারনেট ব্যবহারের (ওয়েব ব্রাউজিং) সময় সতর্ক থাকুন। ইন্টারনেটের যথাযথ ব্যবহার আমরা অনেকেই করতে জানি না। বিভিন্ন ধরনের লিংক এবং আকর্ষণীয় বিজ্ঞাপন দেখে এতে হুটহাট করে ক্লিক করি,  তা থেকে বিরত থাকতে হবে। না বুঝেই ইমেইল এর স্প্যাম ফোল্ডারে আসা ইমেইলের লিংকে ক্লিক করা থেকে বিরত থাকুন। কোনো কিছু ডাউনলোড করার সময় সতর্ক থাকুন কোন ধরনের তথ্য আপনি ডাউনলোড করতে চাচ্ছেন। ভুলবশত কোন ওয়ার্ম বা ভাইরাস ডাউনলোড দিচ্ছেন না তো? অনলাইনে হ্যাকার বা দুষ্কৃতকারীরা সবসময় আপনাকে আকর্ষণীয় বিজ্ঞাপন এবং ডলারের প্রলোভন দেখিয়ে আপনার গুরুত্বপূর্ণ তথ্য হাতিয়ে নিতে পারে। এজন্য আকর্ষণীয় বিজ্ঞাপন বা লিংকে ক্লিক করার আগে ভেবে চিন্তা ক্লিক করুন। নয়তো এক ক্লিকেই কখনো আপনার কম্পিউটার বা নিজের বিপদ ডেকে আনবেন।

সোশ্যাল মিডিয়া ব্যবহারে সর্তক থাকুন। সোশ্যাল মিডিয়া’তে (ফেসবুক/টুইটার/স্কাইপে/হুয়ার্টস অ্যাপ ইত্যাদি) অপরিছিত কারও রিকোয়েস্ট এসেপ্ট করবেন না। প্রয়োজনে তার প্রোফাইল দেখুন ও মিউটাল ফ্রেন্ড তালিকা দেখে শিউর হন। অথবা তার ছবিটি গুগলে সার্ছ দিয়ে দেখতে পারেন, সোশ্যাল মিডিয়া’র প্রোফাইলে ব্যবহ্যত ছবি টি আসলে তার কিনা। অনেক সময় স্ক্যামার’রা সেলিব্রেটিদের ছবি ব্যবহার করে আপনাকে বন্ধু বানিয়ে ফাঁদে পেলতে পারে।

কম্পিউটারে রক্ষিত মূল্যবান তথ্য সমূহ নিয়মিত ব্যাকআপ রাখা। অনেক সময় আমরা না বুঝে কম্পিউটারের ক্ষতি সাধন করি ও সেট আপ বা ফরমেট করি ফেলে। সেজন্য আমাদের অপূরনীয় ক্ষতি হয়ে যায়। সে অপূরনীয় ক্ষতি হতে রক্ষা পেতে মূল্যবান তথ্য সমূহ এক্রটা হার্ডডিস্কে নিয়মিত ব্যাকআপ রাখা। সি ড্রাইভ ও ডেস্কটপে গুরুত্বপূর্ণ কোন ফাইল না রাখা। পারসনাল কম্পিউটারটিতে পাসওয়ার্ড ব্যবহার করা।

প্রয়োজনীয় তথ্য সংরক্ষণের জন্য ক্লাউড ব্যবহার করা। আপনার ডিভিডি বা পোর্টেবল হার্ডডিস্ক তো হারিয়ে যেতে পারে, নষ্টও হতে পারে। তাই প্রয়োজনীয় ফাইলগুলো এখন ক্লাউডে সংক্ষণ করুন। এর জন্য খুব ভালো ভালো কিছু সার্ভিস আছে, যেমন ড্রপবক্স, স্পাইডারওক, গুগল ড্রাইভ বা স্কাইড্রাইভ। এভাবে ক্লাউডে রাখলে সেগুলা খুব সহজে নষ্ট হবে না। 

উপরোক্ত বিষয় গুলো মেনে চললে খুব সহজেই বাড়িয়ে নিতে পারবেন আপনার কম্পিউটার সহ প্রয়োজনীয় ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা ও সমৃদ্ধ  জীবন ।